সিলিকননির্ভর ট্রানজিস্টর বদলে দিয়েছিল ইলেকট্রনিকস ও কম্পিউটারের গতিপথ। এবার ডিএনএভিত্তিক ট্রানজিস্টর দিয়ে কম্পিউটারে সত্যিকার প্রাণ সঞ্চারের দাবি করছে একদল গবেষক। বর্তমানের প্রচলিত ট্রানজিস্টরগুলোর কাজ হচ্ছে, ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে ইলেকট্রনের প্রবাহ নিয়ন্ত্রণ করা; যা অনেকটা অন-অফ সুইচের মতোই কাজ করে। গবেষকদের দাবি, ট্রান্সক্রিপ্টরগুলো তাদের আশপাশের পরিবেশের ওপর নজর রাখা, কোনো কোষের জৈবিক প্রক্রিয়া নিয়ন্ত্রণসহ সব ধরনের কাজই করতে পারে। শুক্রবার এ সম্পর্কীত গবেষণাপত্রটি সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের জৈব প্রকৌশলী জেরমি বনেটের তত্ত্বাবধানেই এ গবেষণাটি করা হয়। তিনি বলেন, “জিনভিত্তিক কম্পিউটার লজিক তৈরিতে ট্রান্সক্রিপ্টরই মূল ভূমিকা রাখবে। এককভাবে অবশ্য এ ট্রান্সক্রিপ্টরগুলো কোনো ধরনের গণনা কাজ করতে সক্ষম নয়। তবে সম্মিলিতভাবে এগুলো যৌক্তিক যেকোনো সিদ্ধান্ত নিতে সক্ষম; যা কম্পিউটারের অন্যতম মূলনীতি হিসেবে কাজ করতে পারবে”। গবেষকদের ভাষ্য মতে, ট্রান্সক্রিপ্টর নামের জৈব ট্রানজিস্টরটি ডিএনএর মধ্যকার এনজাইমের প্রবাহ নিয়ন্ত্রণ করতে...