Posts

Showing posts with the label space

মহাকাশ হতে পৃথিবীর স্বাদ গ্রহণ

Image
gnv Kvk Pvix‡`i Rb¨ myLei................. hviv c„w_exi gvqv Z¨vM K‡i gnvKv‡k cvwo Rgvb Zv‡`i Rb¨ wb‡q G‡jv GK Ab¨e`¨ Avwe¯‹vi hv Zv‡`i‡K gnvKv‡k †_‡K c„w_exi ¯^v` †c‡Z mnvqZv Ki‡e| G h‡š¿i gva¨‡g ïay †`LvB hv‡e eis

মঙ্গলের পরিবেশ পরিবর্তনের কারণ আত্মঘাতী বিক্রিয়া!

Image
লালগ্রহ মঙ্গলের পরিবেশ বদলে যাওয়ার সম্ভাব্য কারণ বের করে ফেলেছেন বিজ্ঞানীরা। স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়, লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ও স্কটিশ ইউনিভাসির্টিজ এনভায়রনমেন্টাল রিসার্চ সেন্টারের মিলিত গবেষণায় বহু দিনের অজানা এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া গেছে এবং তা যথেষ্ট যুক্তিযুক্ত বলে ভাবা হচ্ছে। ১৯৩১ সালে আমেরিকার ইন্ডিয়ানায় খুঁজে পাওয়া যায় একটি পাথরের টুকরো। জ্যোতির্বিদদের অনুমান, এই পাথর পৃথিবীতে এসেছিল মঙ্গল গ্রহ থেকে। বিজ্ঞানীরা পাথরটির রাসায়নিক বিশ্লেষণ করে বলেন,

মহাকাশে প্লাস্টিকের সন্ধান!

Image
প্রথমবারের মত মহাকাশে প্লাস্টিকের উপস্থিতির খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। শনি গ্রহের সবচেয়ে বড় চাঁদ টিটানে এর সন্ধান পাওয়া গেছে। সৌরমণ্ডলে টিটান হচ্ছে দ্বিতীয় বৃহত্তম চাঁদ। বুধবার রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। নাসার মহাকাশ যান ক্যাসিনি গত কয়েক বছর যাবৎ শনি গ্রহ প্রদক্ষিণ করছে। আমাদের সৌর জগতে যে সব

১৭৫ কোটি বছর পৃথিবী বসবাসের উপযোগী থাকবে

Image
চলতি বছরের এপ্রিলে তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছিলেন, আগামী ১০০০ বছরে মানব জাতির অস্তিত্ত্ব থাকবে না। সেসময় সিডার্শ সাইনাই মেডিক্যাল সেন্টারের ডাক্তার ও নার্সদের এক সমাবেশে তিনি  এ কথা বলেন। কিন্তু যে প্রশ্নটি এখন বিজ্ঞানীদের ভাবিয়ে তুলছে তা হলো, এই পৃথিবী কতদিন বাসযোগ্য থাকবে।   অ্যাস্ট্রোবায়োলজিস্টরা বলছেন, আর মাত্র ১৭৫ কোটি বছর পৃথিবী বসবাসের উপযোগী থাকবে। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে পৃথিবীতে কতদিন তরল পানি থাকবে তার ওপর গবেষণা চালিয়ে তারা এ তথ্যে উপনীত হয়েছেন। অ্যাস্ট্রোবায়োলজি জার্নালে গবেষণার ওই তথ্য প্রকাশিত হয়। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার এনভায়রনমেন্টাল সায়েন্স স্কুলের অ্যান্ড্রু রুশবির নেতৃত্বে একদল গবেষক মত দিয়েছেন, সূর্যের তাপমাত্রা খুব বেড়ে যাবে। তা এমন এক পর্যায়ে পৌঁছবে, যখন পৃথিবীতে পানি তরল অবস্থায় থাকবে না। সে অবস্থায় পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে যাবে। অ্যান্ড্রু রুশবি জানান, আগামী ১৭৫ থেকে ৩২৫ কোটি বছরের মধ্যে পৃথিবীতে বাসযোগ্য অবস্থা থাকবে না। তখন এটা ‘হট জোনে’...

চাঁদ মোটে বুড়ি নয়

Image
ওয়াশিংটন : প্রেম, দুঃখ, আলস্য, রোমাঞ্চ, পাগলামো... জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোয় চাঁদকে মনে পড়ে না এমন লোক খুব কমই রয়েছে। অথচ চাঁদের সেই চরকা কাটা বুড়ির বয়সটা ঠিক কত, হাজার খুঁজলেও তা কোথাও খুঁজে পাওয়া যাবে না। বিজ্ঞানীরাও কী ভাবে চাঁদ তৈরি হল তা জানতেই বেশি আগ্রহী। ওয়াশিংটনের কার্নেগি ইনস্টিটিউশনের ভূ-রসায়নবিদ্ রিচার্ড কার্লসন অবশ্য অন্য সব বিজ্ঞানীর থেকে কিছুটা ব্যতিক্রমী। চাঁদের বয়স জানতেই তার যত আগ্রহ। সত্তরের দশকে অ্যাপোলো অভিযানে চাঁদ থেকে যে সব নমুনা মাটি আর পাথর আনা হয়েছিল তা পরীক্ষা করেছেন রিচার্ড। এর জন্য বিশেষ তেজস্ক্রিয় ডেটিং ব্যবহার করেছেন তিনি। আর সেই নমুনা পরীক্ষা করেই রিচার্ড জানিয়েছেন, আজ থেকে প্রায় ৪৪৫-৪৪০ কোটি বছর আগে জন্ম হয়েছে চাঁদের। অর্থাৎ এত দিন যা ধারণা ছিল তার থেকে প্রায় ১০ কোটি বছর বয়স কমে গেল পৃথিবীর এক মাত্র উপগ্রহটির। এ সপ্তাহেই লন্ডনের রয়্যাল সোসাইটিতে তার গবেষণাপত্র পেশ করেছেন রিচার্ড। তার কথায়, “সৌর জগতের বয়স কত সেটা আমরা সবাই জানি। কোনো শক্তিশালী মহাজাগতিক বস্তুর ধাক্কায় পৃথিবী থেকে একটা বড় অংশ বেরিয়ে...

মঙ্গলেও হবে কৃষিকাজ!

Image
আমাদের চিরচেনা পৃথিবীর তুলনায় মঙ্গলের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। সেখানকার তাপমাত্রা গড়ে মাইনাস ৮০ ডিগ্রি ফারেনহাইট কিংবা ৬০ ডিগ্রি সেলসিয়াস। বায়ুচাপও পৃথিবীর তুলনায় প্রায় ১০০ গুন কম। তাই স্বাভাবিকভাবেই মঙ্গলে চাষাবাদ করা অসম্ভব। আর সেখানে চাষাবাদ না করা গেলে সেখানে বসবাসের কথা তো চিন্তাই করা যায় না! তাই লাল গ্রহ মঙ্গলকে বসবাসের উপযোগী করতে গ্রীসের ছাত্ররা উদ্ভাবন করলো নতুন এক প্রযুক্তি। পাপাই নামক স্বনির্ভর একটি গ্রিন-হাউজ। তাদের ডিজাইনকৃত গ্রিন-হাউজটি একটি সোলার পাওয়ার সমৃদ্ধ কাঁচের গম্বুজ বিশেষ। যা নভোচারীদের খাদ্য চাহিদা মেটাতে ৪৫ দিন ব্যাপী  স্পিনিচ (এক ধরণের শাক) উৎপাদন করতে সক্ষম। গ্রিন-হাউজের কাঁচের গম্বুজটি কিছু সোলার পাওয়ারড সেন্সর এবং ইলেকট্রিক সিস্টেমের মাধ্যমে তৈরি যা পানি এবং কার্বন-ডাই-অক্সাইডের মাধ্যমে স্পিনিচ গুলোর দেখাশুনা এবং পরিচর্যা করবে। বাস্তবে হয়তও মঙ্গলে কৃষিকাজ করতে আরও বহুবছর লেগে যাবে। তারপরেও পাপাই এর মত কিছু গুরুত্বপূর্ণ উদ্ভাবন আমাদেরকে সঠিক দিকনির্দেশনা দিবে, এ কথা নিঃসন্দেহে বলা যায়। JOIN FB>>>>>>>

ঘরে বসেই আকাশ পর্যবেক্ষণ

Image
প্রতিদিন বাজারে আসছে হাজারো নতুন সফটওয়্যার। এসবের   মধ্যে শিক্ষনীয় সফটওয়্যারের সংখ্যাও কম নয়। জোর্তিবিজ্ঞান বিষয়ক সফটওয়্যারগুলোর মধ্য সবচেয়ে জনপ্রিয় হচ্ছে প্লানেটোরিয়াম জাতীয় সফটওয়্যারগুলো। আজ